Logo
| বঙ্গাব্দ

"সব হারিয়ে নিশিরাম চাকমা যখন অসহায়, পাশে এসে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী"

  • আপডেট টাইম : 17-05-2025 ইং
  • 466249 বার পঠিত
"সব হারিয়ে নিশিরাম চাকমা যখন অসহায়, পাশে এসে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী"
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজনঃ

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার দিসন পাড়া এলাকায় ১৫ মে সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখিল কুমার চাকমার বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিখিল চাকমা পরিবারসহ চরম বিপদের মুখে পড়েন।


এই দুর্যোগের খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। ১৭ মে শনিবার সকালে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সিকিউরিটি অফিসার মেজর মোঃ আসিফুর রহমান, পিএসসি, সরেজমিনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।


এ সময় তিনি নিখিল চাকমার নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 


সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু নিখিল চাকমা নয়, বরং পুরো এলাকার মানুষের মনে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের দুর্যোগে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা তাদের পাশে থাকার প্রতিশ্রুতিকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়